• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮’ ঘোষণা

ঢাকা।। ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন চার কবি ও লেখক। তারা হচ্ছেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করেন, একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

তবে এ বছর অনুবাদ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণ, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, নাটক এবং শিশুসাহিত্যে কাউকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি।

এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে পুরস্কার প্রদান করা হচ্ছে। বিজয়ী পাবেন সম্মাননা, ক্রেস্টসহ নগদ দুই লক্ষ টাকা। আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ