• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা

সিসি নিউজ, ২০ ফেব্রুয়ারী।। প্রতীক পেলেন প্রথম ধাপের নির্বাচনের ৮৭ উপজেলার প্রার্থীরা। এর পরপরই শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচার। তবে রিটার্নিং কর্মকর্তার হুঁশিয়ারি, আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে। দুপুরে নীলফামারীর ছয় উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন প্রচার। সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা।
এদিকে প্রচারণার মাঠে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। অপরদিকে ভোটাররা চুলচেরা বিশ্লেষণ করছেন প্রার্থী বাছাইয়ে।

এবার উপজেলা নির্বাচন হবে পাঁচ ধাপে। ১০ মার্চের পর দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোট ১৮ মার্চ। তৃতীয় ধাপে ১২৭ উপজেলার সাতটিতে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ