• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

ডোমারে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নীলফামারী, ১ মার্চ।। জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নৌকা মার্কার এমদাদুল ইসলাম বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন।তিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্টুকে ১৬৭ ভোটে পরাজিত করে বিজয়ী হন। বৃহস্পতিবার সন্ধায় রিটার্নিং কর্মকর্তা ডোমার উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম ফলাফল ঘোষণা করেন বলেন,নির্বাচনে  বিজয়ী এমদাদুল ইসলাম নৌকা প্রতিকে ৫ হাজার ৪২৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আব্দুল হাকিম ভুট্টু পান ৫ হাজার ২৫৮ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফের রব্বানী লাজু আনারস প্রতিকে ১ হাজার ৬২৬ ভোট পান। এর আগে সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি কেন্দ্রের ৪৪ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুল মজিদ গত ২১ নভেম্বর মৃত্যুবরন করলে আসনটি শুন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ