• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

উপজেলার নির্বাচনি সরঞ্জাম বিতরণ করেছে কমিশন

সিসি ডেস্ক, ৬ মার্চ।। উপজেলায় নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে ৬৯ উপজেলায় ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালটবাক্সসহ ১৪ রকমের সরঞ্জাম দেয়া হয়েছে। কাল পাঠানো হবে বাকি ১৪ টিতে। সকালে তেজগাঁওয়ে সরকারি তিনটি প্রিন্টিং প্রেস থেকে সরঞ্জাম বিতরণ করা হয়।
১০ মার্চ ৮৩ উপজেলায় ভোটগ্রহণ। এরই মধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও অমোচনীয় কালিসহ নানা সামগ্রী পাঠানো হয়েছে নির্বাচনি এলাকায়।
প্রথম ধাপের নির্বাচনের ১২ জেলার মধ্যে ১০ জেলার সহকারি রিটার্নিং কর্মকর্তারা সরঞ্জাম গ্রহণ করেন। এসব সামগ্রী প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাখা হবে। পরে পাঠানো হবে উপজেলায়।
যাতে কোন সমস্যা তৈরি না হয় সেজন্য ৪ দিন আগেই সরঞ্জাম পাঠালো কমিশন। কর্মকর্তারা জানান, এগুলো পৌঁছে দিতে ৭-৮ জন করে পুলিশ সদস্য কাজ করছেন।
বৃহস্পতিবার জামালপুর ও নেত্রকোণা জেলার সরঞ্জাম পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ