• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু

খেলাধুলা ডেস্ক, ২০ মার্চ।। খেলার মাঠে সনু যাদব নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভারতের কলকাতার পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। সনু যাদবের বাড়ি একবালপুরে। বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু।

জানা গেছে, মাঠে বাটা স্পোর্টস গ্রাউন্ডে বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ডিভিশনের খেলোয়াড়রা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছিলেন। সেই সময় ব্যাটিং করার পরপরই অসুস্থ বোধ করেন সনু। কিছুক্ষণের জন্য আবার ঠিকও হন। কিন্তু তারপরই আবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেরে (সিএবি)। কিন্তু তার আগেই সনুর মৃত্যু হয়। । তবে তড়িঘড়ি তাকে শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালের (এসএসকেএম) আনা হলেও সেখানে মৃত বলেই ঘোষণা করা হয়।

খিদিরপুর কলেজের পড়ুয়া ছিলেন সনু। তার এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার থেকে বন্ধুবান্ধব সকলেই। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সনুর। সূত্র: ইন্ডিয়ান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ