• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সিসি নিউজ, ৭ মে ।। নীলফামারীর ডোমারে ইজিবাইকের ধাক্কায় মুরাদ হোসেন(৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলায় চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কে দিগন্ত পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ ভোগডাবুরী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ী থেকে রাস্তার ওপাশে আসার সময় একটি ইজিবাইকের ধাক্কায় শিশুটি পরে গিয়ে মারাত্মকভাবে  আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরল ইসলাম জানান, ইজিবাইকটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ