• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১৩ হাজার ফুট উপরে ফুটবল ম্যাচ! রেফারির মৃত্যু

খেলাধুলা ডেস্ক, ২০ মে ।। বলিভিয়ার আন্দেজে লিগ ফুটবলে দুটি দলের মধ্যে ম্যাচ চলছিল। খেলাটির এক পর্যায়ে রেফারি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

জানা গেছে, ফুটবল ম্যাচটি অ্যাল অ্যালটোর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অলওয়েজ রেডি এবং অরিয়েন্তে পেট্রোলেরো দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৭৯৫ ফুট (৩৯০০ মিটার) উপরে অবস্থিত।

ফুটবল ম্যাচটি চলাকালে ৪৭ মিনিটের সময় রেফারি ভিক্টর হুগো হার্টাডো আকস্মিকভাবে মাঠে পড়ে যান। খেলোয়াড় ও ডাক্তাররা তার দিকে ছুটে আসেন। কয়েকে মিনিট পর রেফারি ভিক্টর হুগোকে অ্যম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অলওয়েজ রেডি নামের ফুটবল দলটির ডাক্তার রিপোর্টারদের জানান, রেফারি মাঠেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি দ্বিতীয়বার মারাত্মক হার্ট অ্যাটাকের সম্মুখিন হন।

সূত্র : দ্য ষ্টার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ