• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :

পিকআপের ধাক্কায় নীলফামারীতে এনজিও কর্মী নিহত

সিসি নিউজ, ৬ জুলাই ।। পিকআপের ধাক্কায় মোটরসাইকলে আরোহী মোজাফ্ফর আলী (৩৫) এক নামের এক এনজিও কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছে।  আজ শনিবার (৬ জুলাই) বিকাল চারটার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট হাফিজিয়া মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত মোজাফ্ফর আলী ডোমার উপজেলা চিকনমাটি সবুজপাড়া গ্রামের মফেল উদ্দীনের ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভর বাংলাদেশের মাঠ কর্মী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোজাফ্ফর আলী তাঁর স্ত্রী রুবী বেগমকে সাথে নিয়ে নিজ মোটরসাইকেল যোগে জলঢাকা থেকে নীলফামারী শহরের যাচ্ছিলন। এ সময় সড়কের উক্ত স্থানে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মোজাফ্ফর আলী নিহত হন। এ সময় স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চালক পালিয়ে গেলেও পিকআপ আটক করে থানায় নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ