• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডেঙ্গুতে জাহাঙ্গীরনগরের ছাত্রীর মৃত্যু

সিসি ডেস্ক, ২৭ জুলাই ।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (প্রথম বর্ষ) শিক্ষার্থী উ খেং নু রাখাইন ডেঙ্গুতে মারা গেছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে তার পরিবার জানায়। উ খেং নু রাখাইন বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। উখেংনুর বাবার নাম মংবা অং মংবা। তার বাবা কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র কন্যা।

তার পরিবার জানায়, কয়েকদিন আগে উ খেং নু রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে বাসায় চলে যান। জ্বর না সারলে শনিবার তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। বিকেল ৫টার দিকে কক্সবাজারের নিজ বাড়ি থেকে চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে।

প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, জ্বরের কারণে প্রথমে সে জাহাঙ্গীরনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপরে সাভারের এনাম মেডিকেল কলেজে ২দিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ