• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |

সমঝোতা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

সিসি ডেস্ক, ৮ আগষ্ট ।। বৃহষ্পতিবার সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা ও ৩৫এ ধারা প্রত্যাহারের পর থেকেই পাকিস্তানের  দু-দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের মধ্যে রেল যোগাযোগের একমাত্র মাধ্যম সমঝোতা এক্সপ্রেস এদিন বন্ধ করার সিদ্ধান্ত নেয় পাক সরকার।

এদিন দুপুর ১টা নাগাদ ওগাঘা সীমান্তে পৌঁছায় সমঝোতা এক্সপ্রেস। তারপরই ট্রেন থেকে নেমে পড়েন পাকিস্তানি চালক ও গার্ড। তারা ট্রেন নিয়ে যেতে পারবেন না বলে জানায়। এরকম ভাবে প্রায় তিন ঘন্টা থাকার পর ভারত চালক ও গার্ড পাঠিয়ে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেয়।

এদিন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ সাংবাদিকদের বলেন ‘এই পরিস্থিতিতে সমঝোতা এক্সপ্রেস চালানো সম্ভব নয়। তাই পাক সরকারের পক্ষ থেকে সমঝোতা এক্সপ্রেস চালানোর উপর স্থগিতাদেশ জারি করা হলো।’

উৎস: গণশক্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ