• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাংলাদেশের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

খেলাধুলা ডেস্ক, ১৭ আগষ্ট ।। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকেই নির্বাচন করল বিসিবি। আজ শনিবার সংবাদ সম্মেলনে নতুন কোচ হিসেবে ডমিঙ্গোর নাম জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তিনি বলেছেন, ‘আমরা গতকালকেই ডমিঙ্গোকে কোচ হিসেবে নিশ্চিত করেছি। আজ আপনাদের জানালাম। আমরা দুটো অপশন থেকে তাকে বেছে নিয়েছি। তিনি আগামী ২১ তারিখে আমাদের সঙ্গে যোগ দেবেন। কোচ হিসেবে ডমিঙ্গো আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে বলেই তাকে নিয়োগ দিয়েছি।

’ঈদের আগে গত ৭ আগস্ট বাংলাদেশে সাক্ষাৎকার দিয়ে গেছেন রাসেল ডমিঙ্গো। তার কর্মপরিকল্পনা দেখে সে দিনই নিজেদের সন্তুষ্টির কথা জানায় বিসিবি। অবশ্য কোচ নিয়োগের ক্ষেত্রে ডমিঙ্গো ছাড়া তালিকায় আরও কিছু নাম ছিল।ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হতে সাক্ষাৎকার দেওয়া সাবেক নিউজিল্যান্ড কোচ মাইক হেসনও ছিলেন। এ ছাড়া আরও কয়েকজনের সাক্ষাৎকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়েছিল বিসিবি। তাদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও চারজন। তারা হলেন− সাবেক জিম্বাবুয়ে ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস ও শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। যদিও ডমিঙ্গো ও হেসনকে নিয়েই আগ্রহ বেশি ছিল বিসিবির। অবশেষে এই দুজনের মধ্য থেকে ডমিঙ্গোকে বেছে নিয়েছে বিসিবির কর্তাব্যক্তিরা।ডমিঙ্গো পেশাদার ক্রিকেট না খেললেও তার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। মাত্র ২২ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২৫ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে বাংলাদেশ সফর করেছেন। ঘরোয়া ক্রিকেটে তার কোচিংয়ে বেশ কিছু সাফল্যও আছে।ডমিঙ্গো জাতীয় দলের দায়িত্ব পান ২০১২ সালের ডিসেম্বরে। শুরুতে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে গ্যারি কারস্টেনের উত্তরসূরি হিসেবে বাকি ফরম্যাটেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ সালের বিশ্বকাপে প্রোটিয়াদের কোচ ছিলেন। তার অধীনে দুই বিশ্বকাপেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা। পরে ওটিস গিবসন ২০১৭ সালে হেড কোচ হলে ডমিঙ্গো দায়িত্ব পান দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ