• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পেঁয়াজের কেজি ১৪০ টাকা!

সিসি নিউজ, ২৯ অক্টোবর।। আবারও লাগামহীন পেঁয়াজের বাজার। পণ্যটির দাম বৃদ্ধির লাগাম টানতে সরকার সম্প্রতি বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। এতে কয়েক দিনের মধ্যেই ৬০-৭০ টাকা কেজিতে চলে এসেছিল পেঁয়াজ। কিন্তু পেঁয়াজের সেই কমে আসা দাম স্থিতিশীল থাকেনি। ফের বেড়েছে এর ঝাঁঝ। সোমবার (২৮ অক্টোবর) সকালে সৈয়দপুরের খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ ১৩০ টাকায় এবং সন্ধ‌্যায় তা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হয়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সংকট আর ভারতীয় পেঁয়াজ বাজারে না আসায় এ বাড়তি দাম। বাজারে পেঁয়াজ কিনতে আসা সামসুল আলম বলেন, পেঁয়াজ ছাড়া তো তরকারি খাওয়া মুশকিল। শুনেছিলাম সরকারের বিভিন্ন উদ্যোগে পেঁয়াজের দাম কমবে। কিন্তু আমরা একনও তার বাস্তবতা দেখছি না। সরকারের নজরদারি আরও বাড়ানো দরকার।

টিসিবির তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ অক্টোবর অর্থাৎ এক বছর আগে খুচরা বাজারে এই পেঁয়াজের মূল্য ছিল মাত্র ২৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ