• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জহির রায়হান চলচিত্র সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁয় নানা আয়োজনে জহির রায়হান চলচিত্র সংসদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানের সারাদেশে একমাত্র ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ করা হয়। পতাকা উত্তোলন , বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন করেন শহীদ বুদ্ধিজীবি জহির রায়হানের স্ত্রী কালজয়ী অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা । পরে সহযোগী সংগঠন ছবির হাটের শিশুদের নিয়ে চিত্রাংকন , সাজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালজয়ী অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা, সংগঠনের সহ-সভাপতি চন্দন কুমার সাহা, সাধারন সম্পাদক রহমান রায়হান, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, বিশিষ্ট্য ব্যাবসায়ী তপন রায় প্রমূখ । আলোচনা সভা শেষে প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে হয় ।
পরে বাউলবাড়ী শিল্পিরা এক মনোঞ্জ বাউল গান পরিবেশন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ