• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন, চেয়ারম্যান কাদের

সিসি ডেস্ক, ২৮ ডিসেম্বর।। জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদকে দলের আমৃত্যু প্রধান পৃষ্ঠপোষক এবং গোলাম মোহাম্মদ কাদেরকে চেয়ারম্যান করা হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শেষে দলটির মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা) সাংবাদিকদের এ খবর জানান।

রাঙ্গা বলেন, ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবারের কাউন্সিলে মূল পরিবর্তন হচ্ছে, হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ ‘চিফ প্যাট্রন’ হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে উনার সম্মান থাকবে সর্বোচ্চ। দলের সর্বক্ষেত্রে রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে, এটা মাননীয় চেয়ারম্যান বলেছেন।

২০১৬ সালের মার্চে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাই জি এম কাদেরের জন্য ‘কো চেয়ারম্যান’ পদ সৃষ্টি করেন। এসময় স্ত্রী রওশন এরশাদ ক্ষিপ্ত হলে তার জন্য সৃষ্টি করেন, ‘সিনিয়র কো চেয়ারম্যান’ পদ। তখন থেকে রওশন এরশাদ এবং জি এম কাদেরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অবশেষে বিষয়টি নিয়ে সমাধান পৌঁছেছে দলটি।

মসিউর রহমান রাঙ্গা আরো বলেন, ‘চেয়ারম্যানের কাছে দলের সর্বোচ্চ ক্ষমতা থাকবে। তবে কোনো সিদ্ধান্ত এখন এককভাবে নেয়া হবে না। সব সিদ্ধান্তে চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন।

মহাসচিব বলেন, একক সিদ্ধান্তে দল চলে না। এখন থেকে দলের সিদ্ধান্ত এককভাবে কেউ দেবে না। দলের প্রেসিডিয়াম ও দলের কো চেয়ারম্যান যারা আছেন, সবাই মিলে দলের সিদ্ধান্ত দেবেন। চেয়ারম্যানও এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে চান না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ