• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

অবৈধভাবে পেঁয়াজের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

সিসি ডেস্ক, ৩১ জানুয়ারী।। অবৈধভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে উৎপাদিত পেঁয়াজ (মুড়িকাটা) পর্যাপ্ত পরিমাণে বাজারে রয়েছে। প্রতিদিন এ পেঁয়াজের সরবরাহ বাড়ছে। পাশাপাশি পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এ মুহূর্তে দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। সংগত কারণে পেয়াঁজের মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা দেশব্যাপী বাজার মনিটরিং জোরদার করেছে। কোনো ব্যবসায়ী অবৈধভাবে পেঁয়াজ মজুত, কৃত্রিম উপায়ে মূল্য বৃদ্ধির চেষ্টা বা স্বাভাবিক সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ