• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬২

সিসি ডেস্ক ।। প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ১৩৯ জনের প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৬২ জনে দাঁড়িয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কমপক্ষে ১ হাজার ৬৬২ জন মারা গেছে।

চীনা কর্তৃপক্ষ বলছে, প্রাণঘাতী এই প্রাদুর্ভাবে চিকিৎসা সেবা দেয়ার সময় অন্তত ১ হাজার ৭১৬ মেডিকেল কর্মী সংক্রমিত হয়েছেন। এছাড়া করোনায় সংক্রমিত হয়ে অন্তত ছয়জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ভারত, যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস।

এদিকে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট ৫ বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা শনিবার সংবাদ সম্মেলনে বলেন, এর আগে সিঙ্গাপুরে আক্রান্ত চার বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত আছে। আক্রান্ত একজন সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ বা এনসিআইডিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বাকি ৩ জনের এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে। এদের সঙ্গে কাজ করতেন বা মেলামেশা করেছেন, এমন আরও ৬ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ