• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

দেশে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ: সিইসি

সিসি ডেস্ক।। দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার (২ মার্চ) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

নূরুল হুদা বলেন, ‘দেশে এখন নারী ভোটার পাঁচ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২। পুরুষ ভোটার পাঁচ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। এছাড়া হিজড়া ভোটার ৩৬০ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক। এছাড়া নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার কবিতা খানম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীর প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্ভুল ভোটার তালিকার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কেউ যেন অবৈধ ভাবে ভোটার না হতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সম্প্রতি ভোটারদের মধ্যে ভোটবিমুখতা লক্ষ্য করা যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

তিনি বলেন, ভোটবিমুখতার কারণসমূহ বিশ্লেষণ করে তা প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন। যে কোনো মূল্যে আইনানুগতভাবে ভোটের প্রতি ভোটারদের আস্থার সংকট মোচন করতে হবে। ভোটারগণ অবারিতভাবে ভোটকেন্দ্রে গিয়ে ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারলেই কেবল জাতীয় ভোটার দিবস পালনের উদ্দেশ্য সফল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ