আন্তর্জাতিক ডেস্ক, ৩ মার্চ।। ইরানের উচ্চ পর্যায়ের নেতারাও করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে গত সোমবার ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির পরামর্শদাতাদের একজনের মৃত্যু হয়েছে। মুহাম্মদ মির মুহাম্মদির মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তার মৃত্যুর পর নতুনভাবে জানা গেল, সাবেক একজন রাষ্ট্রদূত এবং পার্লামেন্টের নতুন একজন সাংসদ অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা এখনো জানা যায়নি।
তার মৃত্যুর পর নতুনভাবে জানা গেল, সাবেক একজন রাষ্ট্রদূত এবং পার্লামেন্টের নতুন একজন সাংসদ অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা এখনো জানা যায়নি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থদের মধ্যে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার রয়েছেন।
জানা গেছে, মন্ত্রীসভার বৈঠকে যাওয়ার একদিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন তিনি আয়াতুল্লাহ আল খোমেনির সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। যদিও খোমেনি অসুস্থ হওয়ার ব্যাপারে কোনো তথ্য একন পর্যন্ত পাওয়া যায়নি।
বর্তমানে ইরানে এক হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে চরম বিপাকে পড়েছে ইরান সরকার। তার ওপর ইরান সরকারের অন্দরমহলে আক্রান্ত এবং মৃত্যুর ঘটনায় সেই চাপ আরো কয়েকগুণ বেড়েছে।
পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, আক্রান্তদের শনাক্ত করা থেকে চিকিৎসা সরঞ্জামের জন্য সাহায্যের প্রয়োজন। এরই মধ্যে গত সোমবার ইউরোপের তিনটি দেশ জানিয়েছে, তারা ইরানকে পাঁচ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। ইরানকে সাহায্যের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র্রও।