• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে টাইগাররা

খেলাধুলা ডেস্ক, ১০ মার্চ।। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারি জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সোমাবর (৯ মার্চ) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নেমে চার-ছক্কা দিয়ে রানের খাতা খুলেন দুই অপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দলীয় ৯২ রানের মাথায় মাধেভেরের বলে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। ৩৩ বলে ৪১ করে আউট হন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি ও ২টি ছক্কার মারে।

তামিমের পর আউট হন লিটনও তবে নিজের ৩য় অর্ধশতক পূর্ণ করেন। ৩১ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে এ অর্ধশতক করনে তিনি। দলীয় ১০৬ রানের মাথায় ৫৯ রান করে সিকন্দার রাজার এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

এরপর ব্যাট করতে নেমে সৌম্য সরকার রিতিমতো তাণ্ডব চালান। তিনি ৩২ বলে ৬২ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কার মারে। আর মুশফিক করেন ৮ বলে ১৭ রান। সর্বশেষ ৩ উকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টাইগারদের বোলিং তোপে লণ্ডভণ্ড হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটিং শিবির। মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে দলটি। টাইগারদের বোলিং তোপে কোন জুটি গড়তে পারেনি সফরকারীরা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন তিনাশে কামুন হুকামুয়ে। সর্বশেষ ১০ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করনে আমিনুল ইসলাম। এছাড়া মোস্তাফিজুর রহমান ২, আফিফ হোসেন ও শফিউল ইসলাম ১টি করে উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ