• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

করোনাভাইরাস: ঢাকা-কলকাতা বাস সার্ভিসও বন্ধ

সিসি ডেস্ক, ১৩ মার্চ ।। করোনাভাইরাস আতঙ্কে বিমানের পর এবার সড়ক পথে ঢাকা-কলকাতা রুটে বাস চলাচলও বন্ধ করা হচ্ছে। শুক্রবার থেকে এই চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ রাকেশ।

তথ্য মতে, ভারত সরকার ১৩ মার্চ (শুক্রবার) থেকে তাদের দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।

রাকেশ বলেন, শুক্রবার বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না। সেজন্যই আমরা কাল থেকে গাড়ি বন্ধ করে দিচ্ছি। ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সকল গাড়ি এর আওতায় থাকবে।

অগ্রিম টিকিট কাটা বাস যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে গিয়ে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

এদিকে, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে রেলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ