• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

করোনা আতঙ্ক: ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাতিল

সিসি নিউজ, ১৪ মার্চ ।। করোনা ভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় আগামীকাল রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

অপরদিকে, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ