• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

দেশে নতুন আরো তিনজন করোনা রোগী শনাক্ত

সিসি নিউজ, ২০ মার্চ।। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনজন যোগ হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান বর্তমানে দেশে আইসোলেশনে রয়েছেন ৩০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৪ জন রয়েছেন।

এছাড়া দেশে নতুন করে যে তিনজন রোগী যোগ হয়েছেন তাদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। ওই নারীর বয়স ৩০, পুরুষ একজন ৩০, অন্যজন সত্তোরোর্ধ্ব। সত্তোরোর্ধ্ব ব্যক্তি গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সম্প্রতি বার্লিন ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। পরিবারের বিদেশফেরত সদস্যদের মাধ্যমে বাকিরা করোনায় আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ