• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

প্রবাসীদের হাতে ‘হোম কোয়ারেন্টিন সিল’

সিসি ডেস্ক, ২০ মার্চ ।। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরে আসা বাংলাদেশিদের হাতে সিল মেরে দেয়া হচ্ছে। সিলে কত তারিখ পর্যন্ত হোম কোয়েরেন্টিনে বা ঘরে থাকতে হবে তা লিখে দেয়া হচ্ছে।

সিলের প্রথম অংশে ইংরেজিতে লেখা রয়েছে ‌‘প্রাউড টু প্রোটেক্ট বাংলাদেশ’। এরপর ‘হোম কোয়ারেন্টিন আনটিল’ লিখে কোয়ারেন্টিনে থাকার সব শেষ তারিখ উল্লেখ করা রয়েছে।

ইমিগ্রেশন অফিসার ইনচার্জ গণমাধ্যমকে বলেন, আমরা বিদেশফেরতদের হাতে সিল মেরে দেওয়ার কাজ শুরু করেছি। সিলে কত তারিখ পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টিন বা ঘরে অন্তরীন থাকতে তাও লিখে দেওয়া হচ্ছে। বিশ্বের অনেকে দেশেই এই পদ্ধতি চালু করা হয়েছে। তা দেখেই আমরাও চালু করেছি।’

‘সিল মেরে দেয়া হচ্ছে যাতে কেউ যদি হোম কোয়ারেন্টিনে থাকার আদেশ অমান্য করে ঘরের বাইরে বের হয় তাহলে যেন আইনশৃঙ্খলাবাহিনী এবং সমাজের অন্য লোকরা তাদেরকে ঘরে ফেরত পাঠাতে পারে।’

উল্লেখ্য, এর আগে ভারতের মহারাষ্ট্রেও হোম কোয়েরেন্টিইনড ব্যক্তিদের হাতে সিল মেরে চিহ্নিত করার পদক্ষেপ নিতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ