• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ, ১৩ এপ্রিল ।। পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

প্রসঙ্গত, ১৪২৬ বঙ্গাব্দের শেষ দিন আজ, সেই সঙ্গে বিদায় নিচ্ছে চৈত্র। রাত পোহালেই শুরু হবে বাংলার নতুন একটি বছর। প্রতিবছর বাঙালিরা বেশ জাঁকজমকভাবে পালন করে নববর্ষের দিনটি। বর্ণিল উৎসবে মেতে ওঠে পুরো দেশ। গানে গানে, আনন্দ আয়োজনে নতুন বছরটিকে বরণ করে নেয় বাঙালি। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে মেতে ওঠে পুরো বাঙালি জাতি। কিন্তু এবার সেই আয়োজন করতে পারছেন না বাঙালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ