• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে সহায়তা দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে জরিমানা

সিসি নিউজ, ১৬ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে সহায়তা দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সহিদ হোসেন তাজ (২৮) নামে এক যুবককে ৩ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত তাজ সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া দূর্গা মিল ক্যাম্পের আব্দুল ফারুকের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায়  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার ওই রায় প্রদান করেন ।

সংশ্লিষ্ঠ সুত্র জানায়, খাদ্য সহায়তা দেবার নামে হাতিখানা ক্যাম্পে গিয়ে তাজ ১৩ জনের কাছ থেকে ১শ’ করে টাকা আদায় করে। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তার পাঁচ হাজার টাকা জরিমানা করে।

এতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক খালেদ ফিরোজ নয়ন ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) নুর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ