• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |

দেশে নতুন করে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯২

সিসি নিউজ, ২০ এপ্রিল ।। করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট ১০১ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,৯৪৮।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ