খানসামা (দিনাজপুর), ২২ এপ্রিল ।। নরসিংদী থেকে নিজ বাড়ি ফেরার পথে গেল রবিবার মারা যাওয়া দিনাজপুরের খানসামায় উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ইটভাটা শ্রমিক কফিল উদ্দিন (৬০) এর শরীরে মেলেনি করোনা ভাইরাস।
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু রেজা মো:মাহমুদুল হক জানান,করোনা সন্দেহে উপজেলার রামনগর গ্রামের কফিল উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ফারুক রিজওয়ানের নেতৃত্বে মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হলে বুধবার ফলাফল আসে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ছিল না।