• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সদস্য দেশ হিসেবে বাংলাদেশও পাবে ফিফা’র অর্থ

খেলাধুলা ডেস্ক, ২৭ এপ্রিল ।। করোনার ধাক্কায় বিপর্যস্ত ফুটবলকে বাঁচাতে সাহায্যের হাত বাড়াল ফিফা। সংস্থাটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, সদস্য দেশগুলোর জন্য ১৫০ মিলিয়ন ইউএস ডলার (১৩৯ মিলিয়ন ইউরো) অর্থ সাহায্য দেওয়া শুরু হয়েছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, কোভিড-১৯ মহামারির কারণে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে ওঠার প্রথম ধাপ হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে ২১১ সদস্য দেশকে এই সহায়তা অর্থ বন্টন করে দেয়া হবে।

ফিফা জানায়, সদস্য ২১১ টি দেশের প্রতিটি আগামী কয়েকদিনের মধ্যে ৫ লাখ ইউএস ডলার (প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা) করে পেয়ে যাবে। সে সঙ্গে ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা পাবে।

ইনফ্যান্তিনো বলেন, ‘এই মহামারি পুরো ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তীব্র এই সংকটে সহযোগিতা করা ফিফার দায়িত্বের মধ্যে পড়ে।’

তিনি যোগ করেন, ‘এই কাজ শুরু হলো সদস্য সে দেশগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে, যারা এই সময়টায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ফুটবল বিশ্বের এই সংকটকালে সূদুরপ্রসারি আর্থিক সাহায্য পরিকল্পনার প্রথম ধাপ এটা।’

ফিফা জানিয়েছে এই অর্থ ২০১৯ এবং ২০২০ সালের অপারেশনাল ফান্ড থেকে দেয়া হচ্ছে। এমনিতেও সদস্য দেশগুলোকে অর্থ সাহায্য দিয়ে থাকে ফিফা, তবে সেটা থাকে নির্দিষ্ট কিছু মানদন্ড পূরণ করা সাপেক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ