• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইতালিতে ফিরেই রোনালদোর ১৪ দিনের কোয়ারেন্টিন

খেলাধুলা ডেস্ক, ২৮ এপ্রিল ।। সেই যে ইতালিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর পরই মার্চের মাঝামাঝি চলে যান পর্তুগালে, এতদিন সেখানেই ছিলেন। মৌসুমের বাকিটা শুরুর আশায় আবারও অনুশীলনে ফিরছে জুভেন্টাস, ক্রিস্টিয়ানো রোনালদোও ২৮ এপ্রিল, মঙ্গলবার ফিরে আসছেন মাদেইরার বাড়ি থেকে।

তবে তুরিনে এসেই অনুশীলনে যোগ দিতে পারছেন না ইতালিয়ান চ্যাম্পিয়নদের পর্তুগিজ তারকা। করোনার দাপট আগের চেয়ে একটু কমেছে, তবু সেটি এখনও প্রাণঘাতী। সোমবার করোনা শনাক্ত হয়েছেন নতুন ২৯০ জন, মোট আক্রান্ত ১০৫,৮১৩।  এদিনের ৩৩৩ জনসহ মোট মৃতের সংখ্যা ২৬,৯৭৭।  তাই করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে রোনালদোকে। তার মানে, দলের সহখেলোয়াড়দের সঙ্গে মে মাসের মাঝামাঝি নাগাদ ছাড়া তিনি যোগ দিতে পারবেন না।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে ইতালিয়ান সিরি শীর্ষ ফুটবল লিগ সিরি ‘আ’র খেলোয়াড়দের ৪ মে থেকে এককভাবে অনুশীলনের সবুজসংকেত দিয়েছেন। তবে দলীয়ভাবে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে আরও দুই সপ্তাহ পরে অর্থাৎ ১৮ মে থেকে। তবে এটি এখনও কেউ বলতে পারছে না স্থগিত থাকা লিগ কবে থেকে শুরু করার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। ‘চ্যাম্পিয়নশিপ তখনই আবার শুরু হতে পারে যখন সেটি নিরাপদ মনে হবে’-টেলিভিশনে সম্প্রচারিত জাতীয় ভাষণে বলেছেন কন্তে।

সিরি ‘আ’র এখনও ১২ রাউন্ড বাকি। ২৬ ম্যাচ শেষে রোনালদোর জুভেন্টাস লাৎসিওর চেয়ে এগিয়ে আছে মাত্র এক পয়েন্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ