• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্যাট-জার্সি-উইকেট নিলামে তুলবেন এন্ডারসন

খেলাধুলা ডেস্ক, ২৮ এপ্রিল ।। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে আর্থিক সহায়তায় এগিয়ে এসেছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার জেমস এন্ডারসন। অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতে নিজের ব্যাট-জার্সি ও উইকেট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এন্ডারসন।

চলতি বছরের শুরুতে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন এন্ডারসন। সেটি ছিলেন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। ওই টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি-ব্যাট এবং উইকেট নিলামে তুলবেন ইংল্যান্ডের পক্ষে বড় ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি এন্ডারসন।

নিজ দেশের অনলাইনে ই-বে ওয়েবসাইটের মাধ্যমে তার ব্যাট-জার্সি ও উইকেট নিলামে তোলার কথা জানিয়েছেন এন্ডারসন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এন্ডারসন বলেন, গো ওয়েলফান্ড-এর জন্য আমি ই-বে’র মাধ্যমে বেশ কিছু স্মরণীয় জিনিস নিলামে তুলতে যাচ্ছি। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমার খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি-ব্যাট এবং উইকেট নিলামে তোলা হবে।

নিলামের মাধ্যমে আর্থিক সহায়তা করতে প্রথম উদ্যোগ নিয়েছিলেন এন্ডারসনের সতীর্থ জস বাটলার। গত বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন বাটলার।

ইংল্যান্ডের মতো বাংলাদেশের তারকা খেলোয়াড়রাও নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন। এর মধ্যে আছেন-মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম-মোহাম্মদ আশরাফুল-এনামুল হক বিজয়সহ আরও অনেকে। সাকিব আল হাসান তো নিজের প্রিয় ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রিও করে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ