• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের সাবেক ক্রিকেটার করোনায় আক্রান্ত!

খেলাধুলা ডেস্ক, ১৫ মে ।। দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। লকডাউন শিথিল করার পর প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আশিকুর রহমানের পর দেশের আরেক সাবেক ক্রিকেটার সজিব দাস করোনায় আক্রান্ত হয়েছেন। সজিব দাস ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ওয়ারি ও ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে শুধু সজীবই নন, তার মায়েরও করোনা পজেটিভ এসেছে। সজীব সপ্তাহখানেক আগে সপরিবারে ফরিদপুরের সদরপুরে তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। গতকাল সেখানেই তার করোনা শনাক্ত হয়েছে। এরপর স্থানীয় প্রশাসন বাড়িটি লকডাউন করে রাখে। এখন মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতেই আইসোলেশনে আছেন সজীব।

সজিবের বাড়ি মাদারীপুরে। আইসোলেশন নিশ্চিত করতে তিনি পরিবারের বাকি সদস্যদের মাদারিপুরে পাঠাতে আগ্রহী। এজন্য জেলা প্রশাসনের অনুমতির অপেক্ষা করছেন। ২০০৭ সালে ক্রিকেট ছেড়ে দেওয়া সজীব একটি বেসরকারির প্রতিষ্ঠানে কাজ করছেন। তার পরিবারের ওপর করোনার ছায়া নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ