• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

বিরামপুরে বিষাক্ত মদপানে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

সিসি নিউজ, ২৭ মে ।। দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত অ্যালকোহল পান করে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আশংঙ্কাজনকভাবে আরো ৩জন হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন,  আব্দুল মতিন, আজিজুল, মহসিন, শফিকুল ও তার স্ত্রী মঞ্জুআরা এবং আমৃত।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদের পরের দিন তারা বিষাক্ত অ্যালকোহল পান করে। আজ বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় সেখানে সকালে আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা এবং বিকেলে মারা যায় আমৃত। এ নিয়ে মোট মৃত্যু ৬ জন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ