নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে (২০২০ থেকে ২০২২ পর্যন্ত)।
মো. মোশাররফ হোসেনকে চেয়ারম্যান ও মো. নুরন্নবীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের ওই কমিটি সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদন পায়।
কমিটির অন্যরা হলেন, মো. কেফায়েত হোসাইন ও মো. ইসলাম উদ্দিন ভাইস চেয়রাম্যান, মো. মোসলেম উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আজাহার আলী কোষাধ্যক্ষ, মো. সামসুল হক যুগ্ম কোষাধ্যক্ষ। এছাড়াও মো. আতিয়ার রহমান, মো. আবুল কাশেম. মো. রফিকুল ইসলাম, মো. ওমর আলী, মো. হুমায়ুন কবির বাবলা, মো. জামাল উদ্দিন সরকার, মো. এনামুল কবির চৌধুরী, মো. আব্দুল গাফ্ফার, মোছা. রহিমা খানম ও মোছা. সামসুন নাহার সদস্য হয়েছেন।
কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতে গত ৩১ মে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব (ভারপ্রাপ্ত) মো. আনিসুজ্জামান এক পত্রে গত ২৫ জুন নীলফামারী জেলা কমিটি অনুমোদন হওয়ার কথা নিশ্চিৎ করেছেন আমাদেরকে।’