• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

ফের বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

।। সিসি নিউজ ।। করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠােনা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানােনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।

গত ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  পাঁচ দফায় ছুটি বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত তা বলবৎ ছিল। এখন তা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হলো।

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংকটের মুখে দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা এবং মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষাও সংকটের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

স্কুল বন্ধ হলেও শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে সরকার সংসদ বাংলাদেশ টিভিতে গত ২৯ শে মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের ও ৭ এপ্রিল থেকে কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। এছাড়া স্কুলগুলো অনলাইনে নিয়মিত ক্লাস নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ