সিসি ডেস্ক, ০৫ আগষ্ট ।। পুলিশের চেকপোস্টে গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সাহা ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার রাশেদের বোন শারমিন শাহরিয়া কক্সবাজারের আদালতে এই মামলা করেন। তিনি জানান, আদালতে মামলা করে মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দিতে আবেদন জানানো হয়। আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।