• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

কুয়েতে ফ্ল্যাটে মিলল বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ

আন্তর্জাতিক ডেস্ক, ২৯ আগষ্ট ।। কুয়েতে একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- মা মমতা (৫৫) ও মেয়ে স্বর্ণলতা (৩০)। তাদের বাড়ি মানিকগঞ্জের ধামরাই এলাকায়।

শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। খবর আরব টাইমসের।

স্থানীয় পুলিশ বিভাগ জানায়, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেটিতে কেবল ওই মা ও মেয়ে থাকতেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে, তাদের পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ