• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাপার কেন্দ্রীয় কমিটিতে পাঁচজন অন্তর্ভুক্ত

সিসি ডেস্ক ।। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির ৯ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পাঁচজনকে নিয়োগ দিয়েছেন।

জানা যায় হারুন আর রশিদকে (লালবাগ-ঢাকা) চেয়ারম্যানের উপদেষ্টা, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ (রংপুর) ও এস.এম ইয়াসিরকে (রংপুর) জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, মোস্তফা সেলিম বেঙ্গলকে (রংপুর) যুগ্ম-মহাসচিব এবং মো. মিজানুর রহমানকে (ভোলা) সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন জাপা চেয়ারম্যান। এই আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ