• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

উপসচিব পদে পদোন্নতি পেলেন ৩৩৭ কর্মকর্তা

সিসি নিউজ ডেস্ক ।। সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ৩৩৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুই প্রজ্ঞাপন মিলিয়ে মোট ৩৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রথম প্রজ্ঞাপনে ১৫ জন এবং দ্বিতীয় প্রজ্ঞাপনে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে অধিকাংশই বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা। এ ছাড়া এ তালিকায় এর আগের পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও রয়েছেন।

এরমধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।  রেওয়াজ অনুযায়ী, যেসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ওএসডি করা হয়েছে তাদের পরে বিভিন্ন জায়গায় পদায়ন করা হবে।

নিয়ম অনুযায়ী, প্রশাসন ক্যাডারের ৭৫ শতাংশ কর্মকর্তাকে উপসচিব করা হয়। অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা এ পদে পদোন্নতি পান। এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।

বিধিমালা অনুযায়ী, উপ-সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সিনিয়র সহকারী সচিব পদে ৫ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন নম্বরের অন্তত ৮৩ নম্বর পেতে হবে।

এর আগে ২০১৮ সালে প্রশাসনে উপসচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১৯ জন প্রশাসন ক্যাডারের। বাকি ১০৫ জন অন্যান্য ক্যাডার থেকে অপশন দিয়ে আসা কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ