• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাপুলের আসনে নৌকা পেলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন

সিসি নিউজ ডেস্ক ।। লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে কাজী শহিদুল ইসলাম পাপুলের কারাদণ্ড হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ১১ এপ্রিল এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

২০১৮ সালের নির্বাচনে ওই আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলকে অঘোষিতভাবে ছেড়ে দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ