• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |

৫৪ হাজার শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

সিসি নিউজ ।। সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৫ জন শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৩০ মার্চ) এনটিআরসিএ এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

জানা গেছে, http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা যাবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ইনডেক্সধারী যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী কর্মরত আছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় জাতীয় মেধাতালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিস্পত্তি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ