• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

৩৮ দেশে ফ্লাইট চালুর অনুমতি

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শনিবার থেকেই এসব ফ্লাইট চলাচল করবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপূর্ণ দেশসমূহের সাথে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশসমূহ হতে আগত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

তালিকা বহির্ভূত দেশসমূহ হতে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে। ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের ৩টি দেশ (কাতার, বাহরাইন ও কুয়েত) ঝুকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও সেখান থেকে আসা যাত্রীরা বর্তমানে চলমান ৩ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবেন।

পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বাকি ১১ দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে থাকার জন্য বিবেচিত হবেন। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীগণ নিজ নিজ গন্তব্য বা কর্মস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তসমূহ কঠোরভাবে বাস্তবায়ন ও নিশ্চিত করার জন্য বেবিচক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যে ৩৮ দেশে পুনরায় ফ্লাইট চালু হলো সেগুলো হলো- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইন্ডিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা, তিউনিশিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ