
তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গরমে অতিষ্ঠ জনজীবন। সোমবার নীলফামারীর সৈয়দপুর থানার সামনে রেলপথ থেকে তোলা। ছবি- আতিয়ার রহমান
সিসি নিউজ ।। ঢাকাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; এই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। হতে পারে বৃষ্টিও। সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ দিকে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। কিন্তু গতকাল রোববার বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। যা গত ২৪ ঘন্টায় এটি ছিল এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু’ এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।