• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

মুফতি আমির হামজা গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। ইসলাম বিষয়ক বক্তা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুফতি আমির হামজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান। তিনি জানান, আমির হামজার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে কুষ্টিয়া থেকে ঢাকায় আনা হচ্ছে।

এদিকে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রাম থেকে আমির হামজাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার দাদা জান মোহাম্মদ জানান।

তিনি বলেন, বিকেলে একটি মাইক্রোবাসে সাদাপোশাকে ছয়-সাতজন লোক এসে আমির হামজাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ