• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গে আটজন মারা গেছেন।

মৃতদের মধ্যে ১২ জন রাজশাহীর এবং একজন নাটোরের। করোনায় রাজশাহীতে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩৭ জন রয়েছেন।

এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯৩ জন। এর মধ্যে রাজশাহীতে ২৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬১ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ৩০ জন, পাবনার ৭ জন, কুষ্টিয়ার ৫ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৭৭ নমুনায় ২৩ জনের পজেটিভ আসে, শনাক্তের হার ২৯ দশমিক ৮৭ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ