• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

বাইরে বের হলেই শাস্তি

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণের ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। বিধিনিষেধে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই বিধিনিষেধ চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধ চলাকালে সব সরকারি-বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত সোমবার সকাল ৬টা থেকে দেশে সীমিত আকারে লকডাউন চলছে। এর আওতায় বন্ধ রাখা হয়েছে গণপরিবহন চলাচল। এছাড়া সুনির্দিষ্ট বিধিনিষেধও দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ