• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

সিসি নিউজ ।। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা আক্রান্ত মতিয়ার রহমান (৮০) নামে এক রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১১টার দিকে তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মতিয়ার রহমানের বাড়ি নীলফামারীর ডিমলা ‍উপজেলার রামডাঙ্গায়। তিনি গত কয়েকদিন থেকে শহরের নিম বাগান এলাকায় ছেলের বাসায় অবস্থান করছিলেন। মৃত মতিয়ার রহমানের পুত্রবধু সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওমেদুল হাসান সম্রাট এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালের  কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে ১০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মতিয়ার রহমান নামের ওই রোগীটি বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

তিনি আরো জানান, গত ৬ জুলাই ওই রোগীটি হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়। ৭ জুলাই রেপিড এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ