• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

মাছের ড্রামের ভেতর বাড়ি যাচ্ছিলেন তারা

সিসি নিউজ ডেস্ক ।। সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাছবাহী ট্রাকে ড্রামের ভেতর চেপে বসেছিলেন ১০ জন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে জয়দেবপুর চৌরাস্তা পাড় হলেও রাজেন্দ্রপুর এলাকায় মহানগর পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি মাছের ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা। পুলিশ তাদের ড্রাম থেকে বের করে ছেড়ে দিলেও ট্রাকচালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তার গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) মো. বেলাল হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে তল্লাশি করে মাছের ড্রামের ভেতর থেকে ১০ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তারা ড্রামের ভেতর বসা ছিল। পরে পুলিশ ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে ছেড়ে দেয় এবং চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ