• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |

বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৬

সিসি নিউজ ডেস্ক ।। চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকায় বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, শিবগঞ্জ থেকে নৌকায় করে কয়েকজন বরযাত্রী চাঁপাইনবাবগঞ্জ সদরে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নৌকাটি নারায়ণপুর এলাকায় পৌঁছার পর হঠাৎ বজ্রপাত হয়। এতে ১৬ বরযাত্রী নিহত হন। ঝলসে যান কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ