• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |

হেলেনা পরীমণি পিয়াসা ও মৌয়ের বাসায় সিআইডির অভিযান

সিসি নিউজ ডেস্ক ।। বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, দুই মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ-এর বাসায় অভিযান চালিয়ে মামলা সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে এ অভিযান শুরু হয়।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তাদের বাসায় অভিযান চালিয়েছেন সিআইডি সদস্যরা। সেখান থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রোববার এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সিআইডি সূত্র জানায়, সিআইডির দল প্রথমে বিকেল ৪টার দিকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় যায়। তার বিরুদ্ধে গুলশান থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও পল্লবী থানার চাঁদাবাজি-প্রতারণার মামলার তদন্ত করছে সিআইডি। এ ব্যাপারে আলামত সংগ্রহের পর চিত্রনায়িকা পরীমণির বনানীর বাসা, পিয়াসার বারিধারার বাসা ও মৌয়ের মোহাম্মদপুরের বাসায় যান সিআইডি সদস্যরা।

হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডি হেফাজতেই রয়েছেন। তাদের বিরুদ্ধে করা মামলাগুলো বুঝিয়ে দিয়ে তাদেরও সেখানে হস্তান্তর করা হয়। তারা রিমান্ডে রয়েছেন। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ