• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

ফের পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা

সিসি নিউজ ডেস্ক ।। পদ্মা সেতুর পিলারে ফের ধাক্কা দিয়েছে ফেরি। আজ সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাদারীপুরের বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

এর আগে গত ২৩ জুলাই শাহজালাল নামের একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ